• শিরোনাম

    করোনাভাইরাসের বিরুদ্ধে প্রচেষ্টা নিয়ে সম্মত জি-৭ পররাষ্ট্র মন্ত্রীরা

    | ২৭ মার্চ ২০২০ | ১১:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 658 বার

    করোনাভাইরাসের বিরুদ্ধে প্রচেষ্টা নিয়ে সম্মত জি-৭ পররাষ্ট্র মন্ত্রীরা

    সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭ এর পররাষ্ট্র মন্ত্রীরা বুধবার নিশ্চিত করেছেন যে নতুন করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে তাদের দেশগুলো একত্রে কাজ করবে।

    এই বৈঠক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবার সূচি নির্ধারিত থাকলেও বৈশ্বিক মহামারি জনিত উদ্বেগের কারণে এটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হয়।

    উল্লেখ্য, এবারই প্রথম টেলি-কনফারেন্সের মাধ্যমে জি-৭ পররাষ্ট্র মন্ত্রীদের কোন বৈঠক অনুষ্ঠিত হল।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানরা নিশ্চিত করেন যে দেশগুলো নিজেদের ভাইরাস বিরোধী পদক্ষেপের মাধ্যমে লব্ধ শিক্ষা ও জ্ঞান ভাগাভাগি করে নেয়ার পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণে সহযোগিতা এবং যৌথভাবে ঔষধ ও টিকা উন্নয়নের জন্য কাজ করে যাবে।

    এছাড়া, ভাইরাস বিস্তারের আশংকা থাকা উন্নয়নশীল দেশগুলোতে সহায়তা প্রদানের উদ্যোগ নেয়ার জন্যও তারা সম্মত হন।

    টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজন এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, তিনি চান যে এমন সময় এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হোক যখন এটি পূর্ণাঙ্গভাবে করা যাবে। বৈঠকের অংশগ্রহণকারীরা এক্ষেত্রে তাদের সমর্থন ব্যক্ত করেন।

    এছাড়া, পররাষ্ট্র প্রধানরা সম্প্রতি ধারাবাহিক কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া উত্তর কোরিয়া নিয়েও আলোচনা করেন। এই ধরণের নিক্ষেপণ যে আন্তর্জাতিক সম্প্রদায় সহ্য করতে পারে না, সেই বিষয়ে তারা সম্মত হন। এছাড়া, উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু মুক্তকরণে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতাও তারা পুন:নিশ্চিত করে নেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক