| ১৭ মে ২০২০ | ৭:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 414 বার
যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বস্বাস্থ্য সংস্থাকে অর্থ প্রদানের বিষয়টি আংশিকভাবে পুনঃস্থাপন করার বিষয় বিবেচনা করছে বলে জানিয়েছে।
উল্লেখ্য ট্রাম্প, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে গৃহীত পদক্ষেগুলো চীন কেন্দ্রিক বলে সমালোচনা করে গতমাসে ডব্লিউএইচও’কে যুক্তরাষ্ট্রের অর্থ প্রদান স্থগিত করে দেন। এসময় তিনি, আগামী ২ থেকে ৩ মাস ধরে এই ভাইরাস মোকাবিলায় সংস্থাটির গৃহীত পদক্ষেপগুলো পর্যালোচনা করা হবে বলে উল্লেখ করেন।
গত শুক্রবার ফক্স নিউজ, ডব্লিউএইচও’র উদ্দেশ্যে লিখিত একটি খসড়া পত্র হাতে পেয়েছে বলে জানায়।
খবরে, যুক্তরাষ্ট্র আগের তুলনায় এক দশমাংশ পরিমাণ অর্থ প্রদান করবে যা চীনের প্রদত্ত অর্থের সমপরিমাণ হবে বলে উল্লেখ করা হয়।
শনিবার টুইটারে লিখিত এক বার্তায় ট্রাম্প, এটিকে বর্তমানে বিবেচনাধীন অনেকগুলো পদক্ষেপের অন্যতম এবং এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে উল্লেখ করেন।
ট্রাম্প, ডব্লিউএইচও অর্থপূর্ণ সংস্কার সাধন করতে সক্ষম হলে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সংস্থাটির পাশে থাকবে বলে মন্তব্য করেন।
তিনি, জাতিসংঘ সংস্থাটির বিষয়ে হোয়াইট হাউস দ্রুত একটি ঘোষণা দেবে বলেও ইঙ্গিত দেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||