| ১৮ মে ২০২০ | ১০:১৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 425 বার
ভারত সরকার দেশজুড়ে বলবৎ থাকা লকডাউন মে মাসের ৩১ তারিখ পর্যন্ত সম্প্রসারিত করেছে। তবে, তারা এখন বিভিন্ন রাজ্যকে বিধিনিষেধ শিথিল করার অনুমতি দিচ্ছে এবং স্বল্প সংক্রমিত এলাকাগুলোতে কিছু কিছু ব্যবসা আবারও চালু করছে।
কেন্দ্রীয় সরকার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার দিন, রবিবার আরও দু’সপ্তাহ সম্প্রসারণের ঘোষণা দেয়।
দেশটিতে সম্প্রতি প্রতিদিন প্রায় ৪ হাজার করে নতুন সংক্রমণ নথিভুক্ত হয়েছে বিধায় এই পদক্ষেপ হাতে নেয়া হয়। মোট সংক্রমণের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে।
লকডাউন দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলায় এবং অনেক লোকের চাকরি চলে যাওয়ায় গতমাসের শেষ নাগাদ সরকার তাদের নীতি পরিবর্তন করে দফায় দফায় বিভিন্ন বিধিনিষেধ শিথিল করার অনুমতি দেয়।
তারা রবিবার এও জানায়, তারা বড় ধরনের বাণিজ্যিক স্থাপনা ও বিনোদন কমপ্লেক্স ব্যতীত কম সংক্রমণের এলাকায় খুচরা বিক্রেতাদের দোকান খোলা ও অন্যান্য ব্যবসা-বাণিজ্য চালু করার অনুমতি দেবে।
সোমবার থেকে শুরু করে, বিভিন্ন রাজ্য পরিস্থিতির উপর নির্ভর করে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করতে পারবে। কিভাবে বিধিনিষেধ শিথিল করবে সেব্যাপারেও তারা সিদ্ধান্ত নিতে পারবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||