| ১৯ মে ২০২০ | ৬:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 527 বার
কাতার জানিয়েছে যে, তারা করোনাভাইরাসে আক্রান্ত যেকারোর সংস্পর্শে আসতে পারেন এমন লোকজনকে দ্রুত শনাক্ত করার জন্য একটি মোবাইল ফোন অ্যাপ্লিকেশন ইনস্টল করা সব নাগরিকের জন্য অপরিহার্য করার পরিকল্পনা করেছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, স্মার্টফোন জিপিএস উপাত্ত এবং ব্লুটুথ প্রযুক্তি একে অন্যের সবচেয়ে কাছাকাছি আসা লোকজনকে শনাক্ত করতে ব্যবহার করা হবে। ব্যবহারকারীদের সংস্পর্শে আসা কেউ যদি সংক্রমিত হন, তাহলে তাদের শনাক্ত করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
সরকার সোমবার ঘোষণা করে, সব নাগরিক এবং বিদেশি অধিবাসীর জন্য শুক্রবার থেকে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করা অপরিহার্য করা হবে।
সরকার জানাচ্ছে, যারা ডাউনলোড করবেন না তাদের জন্য বড় ধরনের জরিমানা ধার্য বা কারাদণ্ড প্রদান করা হবে।
কাতারের জনসংখ্যা ২৭ লক্ষের উপরে। মে মাসের গোড়ার দিক থেকে অনেকদিনই দিনপ্রতি ১ হাজারেরও বেশি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে।
জাপান সহ বিভিন্ন দেশে একই ধরনের অ্যাপস’এর উন্নয়ন করা হচ্ছে বা ইতোমধ্যেই তা ব্যবহার করা হচ্ছে। তবে প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে এগুলোর কার্য এবং পদক্ষেপসমূহ নিয়ে বিতর্ক চলমান রয়েছে এই উদ্বেগের কারণে যে, এই প্রযুক্তি সরকারি তত্ত্বাবধান বা ব্যক্তিগত তথ্য সংগ্রহকে উস্কে দিতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||