| ২৮ মে ২০২০ | ২:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 452 বার
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন যে হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন আরোপের চীনের পরিকল্পনা বিষয়ে তার দেশ চলতি সপ্তাহের শেষ নাগাদ কোন এক ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে।
চীনা সরকার জাতীয় গণ কংগ্রেসে ঘোষণা দিয়েছিল যে নতুন নিরাপত্তা আইন অনুমোদনের পরিকল্পনায় রয়েছে তারা। বৃহস্পতিবার পরিকল্পনাটি কংগ্রেস অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউসের এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলছিলেন। তিনি উল্লেখ করেন যে তার প্রশাসন এখন কিছু বিষয় নিয়ে কাজ করছে। তবে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট। তিনি আরো উল্লেখ করেন যে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই জোরালো ভাবে সকলে এই বিষয়টি নিয়ে জানতে পারবে বলে তার ধারণা।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ ব্রায়েন রবিবার সতর্ক করে দিয়ে বলেছেন যে চীনের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র।
চীনা সরকার এই সাবধানতার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা করেছে। বেইজিংয়ের অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটন হস্তক্ষেপ করছে বলে তারা জানায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||