| ২৯ মে ২০২০ | ৮:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 565 বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় এই বলে অভিযোগ করেছেন যে করোনাভাইরাসের বিস্তারের জন্য চীন দায়ী।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় ট্রাম্প এই ভাইরাসকে “চীনের কাছ থেকে পাওয়া খুব বাজে উপহার” বলে বর্ণনা ক’রে লেখেন এই ভাইরাস সারা পৃথিবী জুড়ে “দাপিয়ে বেড়াচ্ছে”।
একই দিনে আরেকটি টুইট বার্তায় ট্রাম্প এই ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লক্ষের মাইলফলক ছাড়িয়ে যাওয়ার কথা স্বীকার করেন এবং এই মাইলফলককে, তাঁর ভাষায়, “অত্যন্ত দুঃখজনক” বলে বর্ণনা করেন।
তিনি আরও লেখেন, “এই পরলোকগত ব্যক্তিদের সবার পরিবার পরিজন ও বন্ধু-বান্ধবকে আমার আন্তরিক সমবেদনা জানাই এবং এই ব্যক্তিরা তাঁদের জীবনে যা ক’রে গিয়েছেন, তার জন্য সম্মান জানাই”।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বুধবার ১ লক্ষ ছাড়িয়ে যায়। সেদিন এ নিয়ে কোনও মন্তব্য না করার জন্য ট্রাম্পের সমালোচনা করা হয়েছে কয়েকটি সংবাদ মাধ্যমে।
মার্চ মাসের শেষ দিকে ট্রাম্প বলেছিলেন, সংখ্যাটি ১ লক্ষের নিচে থাকলে বলতে হবে “আমরা সবাই মিলে খুব ভাল কাজ দেখাতে পেরেছি”।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবকটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড আংশিকভাবে পুনরায় আরম্ভ হয়েছে। তবে এই ভাইরাসে প্রাণহারানো লোকের দৈনিক সংখ্যা ইদানিং ৫শো’র আশপাশে থাকছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||