| ২৯ মে ২০২০ | ৮:২৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 550 বার
চীনের কংগ্রেস হংকং জাতীয় নিরাপত্তা আইন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য একটি প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন করেছে। এ পদক্ষেপের দরুণ এই ভূখণ্ডে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দেশ থেকে নিন্দার ঝড় ওঠে।
চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াং বলেন, “এই আইনটির লক্ষ্য হচ্ছে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ কাঠামো বজায় রাখার পাশাপাশি হংকং’এ দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা”।
বেইজিং’এর কর্মকর্তারা বলছেন, এই পরিকল্পনা মূল ভূখণ্ডের গোয়েন্দা সংস্থাকে এই ভূখণ্ডে প্রয়োজনে অফিস স্থাপনের অনুমতি দেবে।
তবে, অনেক বিষয়ের সুনির্দিষ্ট রূপরেখা এখনও অস্পষ্ট।
করোনাভাইরাসের কারণে কয়েকমাস অপেক্ষাকৃত শান্তভাব বিরাজ করার পরে এই প্রস্তাবের ফলে আবারও হংকং’এর রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারীর ঢল নামে।
প্রস্তাবিত আইন এই ভূখণ্ডের স্বায়ত্বশাসনকে খর্ব করবে এই উদ্বেগ বেড়ে চলেছে।
বৃহস্পতিবার, গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতাদের একজন অধিবাসীদের প্রতি ঘুরে দাঁড়ানোর এবং আবার লড়াই করার আহ্বান জানান।
জোশুয়া ওং বলেন, “আমার মনে হয়, আমাদের আন্তর্জাতিক সমর্থন আদায় করা অব্যাহত রাখা এবং দ্বিদলীয় সমর্থন লাভের উপায় খুঁজে দেখার এখনই সময়”।
এই পরিকল্পনা আন্তর্জাতিক সমালোচনাকেও উস্কে দিচ্ছে।
বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্র, বৃটেন, অস্ট্রেলিয়া এবং কানাডা’র শীর্ষ কূটনীতিকরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন।
এতে বলা হয়, তারা অত্যন্ত উদ্বিগ্ন যে, চীনের এই পদক্ষেপ হংকং’এর সমাজের গভীর বিভাজনে অবনতি ঘটাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||