| ০১ জুন ২০২০ | ২:৩২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 524 বার
মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকাকালীন এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত আছে এবং শহরটিতে পুলিশের সাথে কিছু বিক্ষোভকারীর এখনও সংঘর্ষ চলছে।
গত সোমবার এই বিক্ষোভ উসকে দেয়ার ঘটনাটি ঘটে। একটি ভিডিওতে জর্জ ফ্লয়েড নামক এক ব্যক্তির গলায় এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে হাঁটু মুড়ে চাপ দেয়ার সময় তাকে বাতাসের জন্য হাঁসফাঁস করতে দেখা যায়। পরে ফ্লয়েডকে মৃত ঘোষণা করা হয়।
অন্ততপক্ষে ২০টি শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং কিছু এলাকায় পাঁচদিন ধরে তা অব্যাহত আছে।
কয়েকটি নিত্যপণ্যের দোকানে লুটতরাজ চালানোর পাশাপাশি একটি পুলিশ ভবনে আগুন দেয়ার পর শনিবার রাত ৮টা থেকে মিনিয়াপোলিসে আবারও রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। তবে, কিছু বিক্ষোভকারী এখনও বাইরে থেকে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত আছে।
ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে বোতল ছোঁড়ার পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। তাদের দমাতে পুলিশ রাবার বুলেট ব্যবহার করে।
টেক্সাসের হাউস্টনে অনুরূপ সংঘর্ষ ঘটেছে, যেখানকার স্থানীয় পুলিশ বলছে, এতে তাদের ৮ কর্মকর্তা আহত হয়েছেন।
এছাড়া, ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিকে, মিনেসোটা সহ অন্তত ছয়টি অঙ্গরাজ্যের ন্যাশনাল গার্ড প্রেরণের সংবাদ জানাচ্ছে মার্কিন গণমাধ্যম।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||