• শিরোনাম

    ট্রাম্পের সেপ্টেম্বর পর্যন্ত জি৭ শীর্ষ বৈঠক স্থগিত

    | ০১ জুন ২০২০ | ২:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 523 বার

    ট্রাম্পের সেপ্টেম্বর পর্যন্ত জি৭ শীর্ষ বৈঠক স্থগিত

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নির্ধারিত জি৭ শীর্ষ বৈঠক আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি, চীনের বিষয়ে আলোচনা করতে জি৭’এর বাইরের ৪টি দেশকে আমন্ত্রণের ইচ্ছাও ব্যক্ত করেন।

    শনিবার ট্রাম্প, ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানের ভেতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উক্ত মন্তব্য করেন।

    ট্রাম্প, বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায় অতিক্রম করার বিষয় নিশ্চিত করার পর জুন মাসের শেষ নাগাদ হোয়াইট হাউসে শীর্ষ বৈঠকটি আয়োজনের লক্ষ্যে কাজ করে আসছিলেন। তবে এক পর্যায়ে তিনি, মহামারীর প্রকোপ বৃদ্ধি পেয়ে চলায় এই শীর্ষ বৈঠক আয়োজনের হাল ছেড়ে দেন।

    সাংবাদিকদের কাছে ট্রাম্প, বৈঠকে চীনের বিষয়ে আলোচনা করতে জি৭’এর বাইরে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারতকে আমন্ত্রণ জানানোর ইচ্ছাও ব্যক্ত করেন।

    ট্রাম্পের সাথে সফরকারী অন্যতম গণমাধ্যমের প্রতিনিধি জানান যে, বৈশ্বিক সমস্যাদি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে ট্রাম্প জি৭’কে একমাত্র সংশ্লিষ্ট জোট বলে মনে করেন না।

    জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো, শীর্ষ বৈঠকের সময়সূচী নির্ধারিত হলে এতে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক