| ০২ জুন ২০২০ | ৯:৩১ অপরাহ্ণ | পড়া হয়েছে 421 বার
গত মাসে যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে থাকাকালীন এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুকে ঘিরে বিশ্ব ব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সোমবার নেদারল্যান্ডে জনতা আমস্টারডামের কেন্দ্রস্থলে “ব্ল্যাক লাইভস মেটার” বা “কৃষ্ণাঙ্গ জীবন মূল্যবান” সহ অন্যান্য স্লোগান লিখিত প্ল্যাকার্ড বহন করে সমবেত হয়।
সংগঠকরা নিজেদের মধ্যে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখার জন্য অংশগ্রহণকারীদের কাছে আহ্বান জানায়। তবে, রয়টার জানিয়েছে যে সেখানে প্রায় ১০ হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মত যথেষ্ট স্থান সেখানে ছিল না।
অংশগ্রহণকারীরা বারংবার “আমি নিঃশ্বাস নিতে পারছি না” এরকম শ্লোগান দেন এবং একই সাথে নিজেদের মুষ্টিবদ্ধ হাত উপরে তোলেন। এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা জর্জ ফ্লয়েডের ঘাড়ের উপর হাঁটু মুড়ে চাপ দেয়ার সময় এ কথাগুলো বলেছিলেন বলে শোনা গেছে।
এদিকে, ফ্রান্সে প্যারিসের কেন্দ্রস্থলে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ প্রদর্শনের সময় প্ল্যাকার্ড হাতে কালো কাপড় পরিহিত বেশ কিছু লোক একসাথে হাঁটু মুড়ে বসেন।
ঐ সংগঠক গ্রুপের একজন প্রতিনিধি বলেন যে দুঃখজনকভাবে অন্যান্য দেশেও বর্ণবাদ একটি সমস্যা এবং ফ্রান্সও এর ব্যতিক্রম নয়।
এছাড়া, সোমবার কানাডা ও নিউজিল্যান্ডের পাশাপাশি রবিবার ব্রিটেন ও জার্মানিতেও অনুরূপ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||