| ০২ জুন ২০২০ | ৯:৩৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 375 বার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র প্রধান বলেছেন যে, সংস্থাটি যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আদহানোম ঘেব্রেইসাস সোমবার জেনেভায় সংবাদ মাধ্যমের কাছে নিয়মিত এক ব্রিফিং’এর সময়ে এ মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ইচ্ছা ব্যক্ত করার পরে এ মন্তব্য করা হয়।
তেদ্রোস বলেন, “বৈশ্বিক স্বাস্থ্য নিয়ে অনেক দশক ধরে মার্কিন সরকার এবং জনগণের অবদান এবং সহৃদয়তা বৃদ্ধি পেয়েছে এবং সারা বিশ্ব জুড়ে গণস্বাস্থ্য বিষয়ে ব্যাপক উৎকর্ষ সাধন করেছে”।
তিনি এও বলেন, “এই সহযোগিতা অব্যাহত থাকুক এটাই ডব্লিউএইচও’র ইচ্ছা”।
তেদ্রোস প্রকাশ করেন, তার সংস্থা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক নোটিশ পায়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||