| ০৪ জুন ২০২০ | ১২:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 376 বার
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গীত জগতের বহু সদস্য মঙ্গলবার কৃষ্ণাঙ্গদেরকে লক্ষ্য করে চালানো বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সঙ্গীত শিল্পে সব ধরনের ব্যবসা স্থগিত রেখে এবং সামাজিক মাধ্যমে নিজেদের একাউন্টে কালো রঙের বর্গাকার ক্ষেত্র পোস্ট করে তারা এই প্রতিবাদ জানান।
এই প্রচারাভিযানকে ব্ল্যাক আউট টিউজডে বা অন্ধকার মঙ্গলবার বলে খেতাব দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সঙ্গীত জগতের দুই কৃষ্ণাঙ্গ নারী এই ধারণা চালু করেন। যুক্তরাষ্ট্রের শহর মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে থাকার সময় কৃষ্ণাঙ্গ পুরুষ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে তারা এই প্রচার শুরু করেন।
কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের লোকজনকে কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে আলোচনার লক্ষ্যে এক দিনের জন্য ব্যবসা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে সংগঠকরা।
নেত্রীস্থানীয় মার্কিন রেকর্ড কোম্পানিগুলো এই বলে বার্তা পোস্ট করেছে যে প্রকৃত পরিবর্তন আনার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে তারা। জাতিগত অবিচার এবং অসমতার বিরুদ্ধে লড়াইয়ে কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের সাথে সংহতি প্রকাশ করতে তাদের পাশে গিয়ে দাঁড়াতে কোম্পানিগুলো অঙ্গীকারাবদ্ধ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||