| ০৪ জুন ২০২০ | ১২:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 415 বার
ব্রাজিল, মঙ্গলবার বিশ্বের মধ্যে দৈনন্দিন সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃতের ঘটনা জানিয়েছে। অর্থনৈতিক লকডাউন থেকে দেশটি যখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসা শুরু করছে ঠিক সেই সময়েই এই খবর জানতে পাওয়া গেল।
ব্রাজিল নিশ্চিত করেছে যে নতুন করে ২৮ হাজার ৯৩৬ জন লোক সংক্রমিত এবং ১ হাজার ২৬২ জন মৃত। মার্কিন যুক্তরাষ্ট্রের দৈনন্দিন সংখ্যাকে এখন ছাপিয়ে গেছে দেশটি। ব্রাজিলে এখন নিশ্চিত করে ভাইরাসে সংক্রমিতের মোট সংখ্যা হল ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জন। মোট মৃত্যুর সংখ্যা হল ৩১ হাজার ১৯৯ জন।
ঘনবসতি রয়েছে ফাভেলাস নামের এমন এক বস্তিতে সংক্রমণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
দেশের বৃহত্তম শহর সাও পাওলো রোগের প্রাদুর্ভাবের ফলে সবচেয়ে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত। জুন মাসের শুরুতে অর্থনীতির কিছু কিছু অংশ পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে শহরটিতে।
এর কারণ হিসাবে কর্তৃপক্ষ উল্লেখ করেছিল যে হাসপাতালগুলোর পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি রয়েছে। ব্যবসা শুরু করার অনুমতি যারা পেয়েছে তাদের মধ্যে বিরাট আকারের শপিংমলগুলো অর্ন্তভুক্ত।
তবে সেদেশে ভাইরাসটির বিস্তার নিয়ে উদ্বেগ বিরাজমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে যে ব্রাজিলে রোগের প্রাদুর্ভাব এখনো পর্যন্ত সর্বোচ্চে পৌঁছায় নি।
দেশের কয়েকটি অঞ্চলে বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতি চালু করার বিরোধিতা করছে যারা, তাদের সাথে প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর সমর্থকদের সংঘর্ষ লেগেছে। অর্থনীতি পুনরায় চালু করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বোলসোনারো।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||