| ০৪ জুন ২০২০ | ১২:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 466 বার
ফিলিপাইন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেনা মোতায়েন চুক্তি সমাপ্ত করার তাদের পূর্বের সিদ্ধান্ত স্থগিত রেখেছে। এই চুক্তির আওতায় দেশে মার্কিন সেনাবাহিনীকে প্রশিক্ষণ লাভের অনুমতি দেয়া হয়ে থাকে।
ফ্রেবুয়ারি মাসে সরকার যুক্তরাষ্ট্রকে এই বলে অবহিত করেছিল যে “পরিদর্শনকারী সেনাবাহিনী” চুক্তির ইতি টানবে তারা এবং আগস্ট মাস থেকে এটি কার্যকর হবে। ফিলিপাইনের একজন সিনেটর যিনি প্রেসিডেন্ট রডরিগো দুর্তেতের একজন আনুগত্য, তাকে ভিসা ইস্যু করতে যুক্তরাষ্ট্র অস্বীকার করার পর দেশটি এই সিদ্ধান্ত নেয়।
তবে মঙ্গলবার ম্যানিলা জানিয়েছে যে অঞ্চলে রাজনৈতিক এবং অন্যান্য বিভিন্ন ঘটনার কারণে চুক্তির সমাপ্তি কমপক্ষে ছয়মাস বিলম্বিত করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো কূটনৈতিক চিঠিতে জানানো হয়েছে যে আগামী ছয় মাসের জন্য এই সিদ্ধান্ত স্থগিত রাখা হতে পারে।
দুই দশক পুরোনো এই চুক্তির পরিকল্পিত সমাপ্তি সরকারী কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে। চীনের বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে তুলতে পারে এই পদক্ষেপ বলে তারা জানাচ্ছেন।
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান উপস্থিতির কারণে ম্যানিলা তাদের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||