• শিরোনাম

    নিম্ন আয়ের দেশের ঋণ সাশ্রয় প্রদানে জি-৭’এর সম্মতি

    | ০৪ জুন ২০২০ | ১০:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে 504 বার

    নিম্ন আয়ের দেশের ঋণ সাশ্রয় প্রদানে জি-৭’এর সম্মতি

    সাতটি দেশের জোট জি-৭’এর অর্থমন্ত্রীরা অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা থাকা নিম্ন আয়ের দেশগুলো যেন ভালভাবে করোনাভাইরাস মহামারী মোকাবেলা করতে সক্ষম হয়, সেইসব দেশকে সেজন্য ঋণ সাশ্রয় দিতে সম্মত হয়েছেন।

    জাপানের অর্থমন্ত্রী আসো তারো বুধবার জি-৭’এর অর্থ বিষয়ক প্রধানদের এক টেলি-সম্মেলনে অংশ নেন।

    আলোচনার শেষে প্রচারিত এক বিবৃতিতে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর জন্য চলতি বছরের শেষ সময় পর্যন্ত এবং সম্ভবত আরও বেশি সময়ের জন্য দ্বিপক্ষীয় ঋণ সাশ্রয় প্রদান বাস্তবায়িত করায় জোটের অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করা হয়।

    বিশ্বের প্রধান অর্থনীতির জোট জি-২০ ঋণ সাশ্রয় উদ্যোগের প্রস্তাব দিয়েছে।

    টেকসই উন্নয়নের দিকে দেশগুলোকে এটা নিয়ে যেতে পারে সেই বিবেচনা থেকে বিবৃতিতে এদের ঋণ সামর্থ্য ক্ষমতা মূল্যায়ন ও পর্যবেক্ষণ করে দেখার আহ্বান আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের প্রতি জানানো হয়।

    আলোচনার পর সাংবাদিকদের সাথে মিলিত হয়ে আসো বলেছেন ৭০টির বেশি নিম্ন আয়ের দেশের মধ্যে প্রায় অর্ধেক ঋণ সাশ্রয় প্রত্যাশা করেছে বলে জানা যায়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক