| ০৪ জুন ২০২০ | ১০:৫১ অপরাহ্ণ | পড়া হয়েছে 469 বার
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেও, ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে চালানো হত্যাকাণ্ডে প্রাণে বেঁচে যাওয়া চীনের গণতন্ত্রপন্থী আন্দোলনের সাবেক নেতাদের সাথে সাক্ষাৎ করেন।
বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় যে ওয়াং ডান সহ অন্যান্য তিন সাবেক ছাত্র নেতার সাথে পমপেও সাক্ষাৎ করেছেন। ১৯৮৯ সালের ঐ ঘটনার পর তারা যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। ঐ সাক্ষাতের একটি ছবিও টুইটারে পোস্ট করেন পমপেও।
তিয়েনআনমেন ঘটনার ৩১তম বার্ষিকী হল আজ। ১৯৮৯ সালের ৪ঠা জুন তিয়েনআনমেন চত্বরে চীনের সামরিক বাহিনী গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের লক্ষ্য করে গুলি চালালে বিপুল সংখ্যক লোক হতাহত হয়েছিলেন।
বুধবার প্রকাশ করা এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে তিয়েনআনমেন প্রতিবাদে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে যুক্তরাষ্ট্র শোক পালন করছে। ঐ ঘটনায় নিখোঁজ বা মৃত ব্যক্তিদের মোট সংখ্যা আজও অজানা রয়ে গেছে। বিস্তারিত হিসাব দেয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||