| ০৪ জুন ২০২০ | ১০:৫৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 525 বার
বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে ছাত্রদের নেতৃত্বে গণতন্ত্রপন্থী আন্দোলনের চীনা সামরিক দমনের ৩১তম বার্ষিকী পালন করা হচ্ছে বৃহস্পতিবার।
সাধারণত হংকংয়ের লোকজন জুন মাসের ৪ তারিখ ঐ ঘটনার স্মরণে বিরাট আকারের এক সমাবেশের আয়োজন করে থাকে। তবে এই বছর করোনাভাইরাস মহামারীর কারণে যে কোন ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা আইন চালু করার চীনের পরিকল্পনার কারণে এই বছর সেখানকার লোকজনের উদ্বেগ আরো বৃদ্ধি পেয়েছে। ভূখণ্ডের উপর বেইজিংয়ের নিয়ন্ত্রণ কঠোর হয়ে উঠবে বলে তাদের আশংকা।
১৯৮৯ সালের ৪ঠা জুন চীনের সেনাবাহিনী নিজের দেশের ছাত্র এবং নাগরিকদের উপর গুলি চালালে বিপুল সংখ্যক লোক হতাহত হয়।
ঐ সিদ্ধান্ত সঠিক ছিল বলে চীনা সরকার তাদের অবস্থান বজায় রেখে চলেছে। ঐ ঘটনা সম্পর্কিত তথ্যের উপর কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং জনসম্মুখে এ নিয়ে কথা বলা নিষিদ্ধ রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||