• শিরোনাম

    সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর ভিন্ন দৃষ্টিভঙ্গি

    | ০৪ জুন ২০২০ | ১০:৫৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 511 বার

    সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর ভিন্ন দৃষ্টিভঙ্গি

    মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন যে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা মোতায়েন করা হতে পারে বলে সতর্ক করে দিলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সামাজিক অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে সেই ধরনের পদক্ষেপ নেয়ার বিষয়টি তিনি সমর্থন করেন না।

    বুধবার এক সংবাদ সম্মেলনে এসপার এই মন্তব্য করেন।

    বুধবার পরপর নয় দিন ধরে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় প্রতিবাদ জানানো অব্যাহত রয়েছে। মিনিয়াপোলিসে একজন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা কৃষ্ণাঙ্গ এক পুরুষকে রাস্তায় ফেলে হাঁটু দিয়ে বেশ কয়েক মিনিট তার গলা চেপে বসে থাকার পর ঐ ব্যক্তির মৃত্যু হয় এবং তার থেকেই এই প্রতিবাদের সূচনা।

    বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছে যে প্রতিবাদ শুরুর পর থেকে কমপক্ষে নয় ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং অন্যান্য ৯ হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে।

    এই সপ্তাহের শুরুতে কয়েকটি এলাকায় প্রতিবাদ সহিংস হয়ে ওঠার পর ট্রাম্প বলেছিলেন যে নিরাপত্তা বজায় রাখতে তিনি সামরিক বাহিনী ব্যবহার করতে পারেন। প্রায় ১ হাজার ৬০০ সেনাকে রাজধানীর উপকন্ঠে সরিয়ে নেয়া হয়েছে যাতে করে প্রয়োজনে তাদেরকে মোতায়েন করা সম্ভব হয়।

    বুধবারের সংবাদ সম্মেলনে এসপার বলেন, দেশে আইন ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সক্রিয় বাহিনীর ব্যবহারকে সর্বশেষ এক বিকল্প হিসাবে বিবেচনা করা উচিত। শুধুমাত্র জরুরি এবং চরম পরিস্থিতিতেই এই পদক্ষেপ নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি এখনো সেদিকে এগোয় নি বলে তিনি আরো উল্লেখ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক