• শিরোনাম

    করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি

    | ০৮ জুন ২০২০ | ১:৩১ অপরাহ্ণ | পড়া হয়েছে 553 বার

    করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি

    পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    পিএমএল-এন এর মুখপাত্র মরিয়ম আরঙ্গজেব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহীদ খাকান আব্বাসি করোনা পজিটিভ এবং নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন।

    এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

    এদিকে দেশটিতে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। গত দুই দিন ধরে প্রতিনিয়ত পাঁচ হাজার করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৪৮৭ জন। মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ হাজার ৯৭৬ জন।

    দেশটিতে করোনা আক্রান্তের শীর্ষে অবস্থান করছে সিন্ধু। প্রদেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারের বেশি জন। এরপরেই অবস্থান প্রাঞ্জাব, খাইবার পাখতুন ও বেলুচিস্তানের।

    দেশটিতে করোনা আক্রান্তের পর দেড় মাসের মত লকডাউন জারি করা হলেও পরবর্তীতে তা শিথিল করা হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক