• শিরোনাম

    উত্তরের চলাচলের উপর দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ নজর

    | ১৯ জুন ২০২০ | ৫:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 549 বার

    উত্তরের চলাচলের উপর দক্ষিণ কোরিয়ার ঘনিষ্ঠ নজর

    দক্ষিণ কোরিয়ার সাথে সীমান্তের কাছে সামরিক বাহিনী মোতায়েন নিয়ে উত্তর কোরিয়া সতর্ক করে দেয়ার পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে উত্তরের চলাচলের উপর ঘনিষ্ঠ নজর তারা রেখে যাচ্ছে।

    উত্তর কোরিয়া বুধবার ঘোষণা করেছে যে অন্যান্য পদক্ষেপের মধ্যে আন্তঃকোরীয় যৌথ একটি প্রকল্প অবস্থিত থাকা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পর্যটন এলাকায় তারা সৈন্য পাঠাবে।

    উত্তর কোরিয়া কেসং শহরে আন্তঃকোরীয় একটি লিয়াজোঁ কার্যালয় উড়িয়ে দেয়ার একদিন পর এই সতর্কতা আসে।

    দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের একজন কর্মকর্তা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন উত্তরের ঘোষণার সাথে সম্পর্কিত সরাসরি কোন পদক্ষেপ এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

    দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ বার্তা সংস্থা সূত্র সমূহের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার জানায় যে উত্তর কোরিয়া দৃশ্যত সংঘাতমুক্ত এলাকার খালি কয়েকটি প্রহরা চৌকিতে সেনা মোতায়েন করেছে।

    সংবাদ মাধ্যমের খবর সম্পর্কে কর্মকর্তা বলেছেন যে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তরের চলাচলের উপর ঘনিষ্ঠ নজর রাখছে। তবে কর্মকর্তা জোর দিয়ে বলেন যে সার্বক্ষণিকভাবে পরিস্থিতির উপর তারা লক্ষ্য রাখছেন এবং একনিষ্ঠ প্রস্তুতির মনোভাব বজায় রেখে চলেছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক