| ২১ জুন ২০২০ | ১০:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 739 বার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, একদিনে রেকর্ড দেড় লাখের বেশী সংক্রমণের খবর পাওয়ার পর বৈশ্বিক করোনাভাইরাসের মহামারির প্রাদুর্ভাব তরান্বিত হয়ে চলেছে বলে সতর্ক করে দিয়েছে।
গতকাল ডাব্লিওএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানোম ঘেব্রেইয়েসুস, বর্তমানে বিশ্ব “এক নতুন ও বিপজ্জনক ধাপে” রয়েছে বলে উল্লেখ করেন।
তেদ্রোস, সংক্রমণের প্রায় অর্ধেক আমেরিকায় এবং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকেও বিপুল সংখ্যক সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে বলে জানান।
তিনি, “সব দেশের এবং সকল মানুষের প্রতি কঠোর সতর্কতা অবলম্বনের” আহ্বান জানান। তিনি, শারীরিক দূরত্ব বজায় রাখার বিধি অনুসরণের পাশাপাশি মুখে মাস্ক লাগানোর মত সুরক্ষামূলক পদক্ষেপ নিতে লোকজনের প্রতি আহ্বান জানান।
খুব তাড়াতাড়ি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় খুলে দেয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে। সংবাদ মাধ্যমের খবরে, গতকাল একদিনে ফ্লোরিডা এবং দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
ব্রাজিল, গতকাল ৫০ হাজারের বেশী সংক্রমণের ঘটনা নিয়ে দেশটির মোট সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, দেশে ব্যবসা বাণিজ্যগুলো পুনরায় খুলে দেয়ার জন্য উৎসাহিত করে আসছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||