| ২৭ জুন ২০২০ | ৭:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 556 বার
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বরাবরই উচ্চাভিলাষী। শহরটির প্রতিটি ক্ষেত্রেই রয়েছে আধুনিকতম বিজ্ঞান ও শিল্পের অভূতপূর্ব মেলবন্ধন। প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন থেকে শুরু করে প্রতিটি স্তরেই বিলাসিতার ছাপ স্পষ্ট।
এই শহরের দমকলকর্মীরা জেটপ্যাক ব্যবহার করেন। ট্যাক্সি ওড়ে আকাশে। শহরের ভবন এতই সুউচ্চ যে এগুলোর গায়ে মেঘ ভেসে বেড়ায়। তবে এবার দুবাই যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তা গোটা বিশ্বের কাছে এক বিস্ময়কর উদ্ভাবন হতে চলেছে।
তৈরি করা হবে এমন এক আশ্চর্যজনক স্থাপত্য যা দেখতে মঙ্গলগ্রহের মতো। তৈরি হবে লালগ্রহের আদলে কলোনি। বিশ্ববাসীকে মঙ্গলগ্রহে বসবাসের অভিজ্ঞতা দিতে মঙ্গলের শহরের নকশা করেছেন দেশটির স্থপতিরা। দুবাইয়ের বাইরে এটি তৈরির পরিকল্পনা করছেন তারা। মঙ্গলগ্রহ নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই।
এ গ্রহের কল্পিত শহরগুলোয় মানুষের বসবাসের অভিজ্ঞতা কেমন হতো, তা হাতে-কলমে দেখাতে চাইছে দুবাই। আর এর সরাসরি তত্ত্বাবধানে থাকবেন আমিরশাহির রাষ্ট্রপ্রধান নিজেই। এক লাখ ৭৬ হাজার বর্গমিটার মরুভূমিতে ‘মার্স সায়েন্স সিটি’ প্রায় ৩০টি ফুটবল মাঠের সমান।
এটি তৈরিতে ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৩ কোটি ডলার। দুবাইয়ের মুহাম্মদ বিন রশিদ মহাকাশ কেন্দ্র (এমবিআরএসসি) ‘বিজারকে ইঙ্গেল গ্রুপের’ স্থপতিদের মঙ্গলের শহরের নকশা করার অনুমোদন দেয়। তারা থ্রিডি প্রিন্টার ব্যবহার করে শহরের স্থাপনাগুলো তৈরি করেন।
শহরটি শূন্য থেকে অনেকটা সারি সারি গম্বুজের মতো মনে হবে। ভূগর্ভস্থ ২০ ফুট দৈর্ঘ্যের কক্ষগুলো ক্ষতিকারক বিকিরণ ও উল্কাপিণ্ড থেকে সুরক্ষিত।
সূত্র : পূবের কলম
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||