| ০৩ জুলাই ২০২০ | ৭:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 394 বার
হংকংয়ের পুলিশ ভূখণ্ডের নতুন জাতীয় নিরাপত্তা আইনের আওতায় প্রথম গ্রেফতার শুরু করেছে। আইনটি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এবং হংকংয়ের মালিকানা ব্রিটিশ শাসন থেকে চীনের হাতে হস্তান্তরিত হওয়ার একই দিনে এই ঘটনা ঘটে।
পুলিশ বুধবার বিকেলের শুরুতে টুইটারে একটি ছবি প্রচার করে। এতে উপসাগর এলাকার সড়কে হংকংয়ের স্বাধীনতার পতাকা বহন করা একজন পুরুষকে দেখানো হয়েছে।
পুলিশ বলছে নতুন আইন লঙ্ঘনের জন্য আরও ১০ জনকে এবং অবৈধ সমাবেশ ও সম্পর্কিত অন্যান্য অপরাধে অন্য প্রায় ৩৬০ জনকে তারা গ্রেফতার করেছে।
আইনটির বিরুদ্ধে কথা বলতে প্রতিবাদকারীদের পথে নেমে আসার মধ্যে দিয়ে দিনের বিশৃঙ্খল সূচনার পর এই ঘটনা ঘটে।
গত মঙ্গলবার বেইজিং নতুন আইন অনুমোদন করেছে। জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে বেইজিংয়ের উল্লেখ করা যে চারটি অপরাধমূলক তৎপরতার বর্ণনা এতে দেয়া হয় সেগুলো হচ্ছে– বিচ্ছিন্নতা, নাশকতামূলক তৎপরতা, সন্ত্রাসবাদ, এবং বিদেশি কিংবা বাইরের শক্তির সাথে করা ষড়যন্ত্র। দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড লোকজন ভোগ করতে পারেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||