• শিরোনাম

    মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গেল

    | ১০ জুলাই ২০২০ | ৬:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 561 বার

    মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গেল

    মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে।

    সর্বশেষ এই সংখ্যা প্রণয়ন করেছে জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এবং তাদের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে যে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা হল ৩০ লাখ ১৬ হাজার ৫১৫।

    মঙ্গলবার সংক্রমণের সংখ্যা ৬০ হাজার ২১ বলে নিশ্চিত করা হয় – এই প্রথম দৈনিক সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেল।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু করেছে।

    জুন মাসের ১০ তারিখে ঐ দেশে মোট সংক্রমণের সংখ্যা ২০ লক্ষতে গিয়ে উন্নীত হয়েছিল। এক মাসের কম সময়ে এই সংখ্যা আরো ১০ লক্ষ বৃদ্ধি পেল।

    মার্চ মাসে পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্য নিউ ইয়র্ক এবং পশ্চিম উপকূলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াতে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এলাকাতেই লকডাউন জারী করা হয়েছিল।

    দক্ষিণ ও পশ্চিমের কয়েকটি অঙ্গরাজ্য সংক্রমণের ঘটনা কমতে শুরু করার আগেই অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করেছিল যার ফলে মে মাসের শেষ থেকে নতুন করে ভাইরাসের উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক