| ১৬ জুলাই ২০২০ | ৬:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 593 বার
মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসি, করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে মাস্ক খুবই কার্যকর উল্লেখ করে প্রথমবার দেশের নাগরিকদের প্রতি মাস্ক ব্যবহার করার জন্য কঠোর আবেদন জানিয়েছে।
প্রধানত দেশের দক্ষিণ ও পশ্চিমের অঙ্গরাজ্যগুলোতে নতুন সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে যার ফলে কয়েকটি এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিতে হয় এবং অন্যান্য নিষেধাজ্ঞা আবারো পুনর্বহাল করা হয়।
নিউ ইয়র্ক সহ কয়েকটি অঙ্গরাজ্যে এখন মাস্ক পরা হল বাধ্যতামূলক। তবে ফ্লোরিডা সহ অন্যান্য কয়েকটি অঙ্গরাজ্যে এমন কোন নীতি নেই।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সিডিসি জানায় কাপড় দিয়ে মুখ ঢাকা থাকলে কোভিড-১৯ থাকা লোকজন অন্যদেরকে সংক্রমিত করতে পারে না এবং এই ধারণার অনুকূলে অনেক ধরনের প্রমাণ পাওয়া যাচ্ছে।
জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান জানাচ্ছে যে মিসৌরি অঙ্গরাজ্যের একটি কেস স্টাডিতে দেখা গেছে মাস্ক পরার কারণে সেলুনে কর্মরত চুলের দুই স্টাইলিস্ট অন্য কোন ব্যক্তিকে সংক্রমিত করতে পারেননি, অথচ ভাইরাস পরীক্ষায় তাদের দুই জনের ফল ইতিবাচক আসে এবং তাদের ভিতরে রোগের উপসর্গও দেখতে পাওয়া যায়। সেলুনটি স্থানীয় অধ্যাদেশ মেনে সমস্ত কর্মী ও খরিদ্দারদের মাস্ক পরতে বলার কারণে ঐ দুই স্টাইলিস্টদের ১৩৯ জন খরিদ্দারের কেউ সংক্রমিত হননি বলে জানা গেছে।
সিডিসির পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন যে ভাইরাসের বিস্তার বন্ধ করতে এবং তা মন্থর করে তুলতে কাপড় দিয়ে মুখ ঢাকা দেয়া হল শক্তিশালী পন্থাগুলোর অন্যতম।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||