| ২৩ জুলাই ২০২০ | ৫:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 665 বার
যুক্তরাষ্ট্র হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পর চীন পাল্টা ব্যবস্থার কড়া হুমকি দিয়েছে।
চীনা কম্যুনিস্ট পার্টির মুখপাত্র হিসাবে পরিচিত গ্লোবাল টাইমস বলছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা ব্যবস্থা নিয়ে তাদের পরিচালিত একটি অনলাইন ভোটিংয়ে কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার মানুষ মতামত দিয়েছে।
তাদের ৬৫ শতাংশই বলেছে হংকং এবং ম্যাকাওতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করে দেওয়া উচিৎ।
গ্লোবাল টাইমসে প্রকাশিত মতামতকে সাধারণত চীনা সরকারের মতামত হিসাবে দেখা হয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, কোনো কারণ ছাড়া হিউস্টনে একতরফাভাবে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং ইচ্ছাকৃতভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা।
চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিৎ দ্রুত এই ‘ভুল সংশোধন‘ করা অথবা ‘চীন প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে।‘
গ্লোবাল টাইমস বলছে, মার্কিন এই পদক্ষেপ ‘নজিরবিহীন‘ এবং চীন-মার্কিন কূটনৈতিক সম্পর্কে এটি ‘ভূমিকম্প‘ সৃষ্টি করবে। বিবিসি
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||