| ২৯ জুলাই ২০২০ | ৮:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 426 বার
বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেনকো বললেন, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তবে তা উপসর্গহীন এবং সেরেও উঠেছেন। বেলারুশের বার্তা সংস্থা বেল্টা এ খবর জানিয়েছে।
সামরিক বাহিনীর সঙ্গে সাক্ষাতের সময় লুকাশেনকো বলেছেন, ‘আপনারা এমন একজনকে দেখছেন, যার করোনা হয়েছিল এবং বেঁচে গেছে। গতকাল (সোমবার) ডাক্তাররা বলেছিলেন এ কথা, এটা ছিল উপসর্গহীন।’
ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশটিতে শুরু থেকে লকডাউন ও সীমান্ত বন্ধের বিরুদ্ধে ছিলেন ৬৫ বছর বয়সী প্রেসিডেন্ট।
এ পর্যন্ত করোনায় দেশটিতে ৬৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন পাঁচশর বেশি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||