| ০৪ আগস্ট ২০২০ | ১০:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 505 বার
যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি, আগামী বছরের প্রথম নাগাদ করোনাভাইরাসের টিকা পাওয়ার বিষয়ে তাঁর বিশ্বাস ব্যক্ত করেছেন।
গতকাল প্রতিনিধি পরিষদের উপকমিটিতে, করোনাভাইরাসের মোকাবিলায় পদক্ষেপ নিতে মার্কিন সরকারকে দিক নির্দেশনা দেয়ার কাজে সহায়তাকারী ফাউচি, চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছর টিকা হাতে পাওয়ার বিষয়ে তাঁর সতর্ক আশাবাদ ব্যক্ত করেন।
ফাউচি, আগামী বছর বিতরণের জন্য একটি নিরাপদ ও কার্যকর টিকা পাওয়া গেলেও এখনই দেশব্যাপী টিকা দেয়ার আশা করা উচিৎ নয় বলে উল্লেখ করেন। তিনি, বিজ্ঞান বিষয়ক উপদেষ্টাদের পরামর্শের উপর ভিত্তি করে একটি অগ্রাধিকার তালিকা থাকবে বলে জানান।
উল্লেখ্য, গত সোমবার থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এবং ঔষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার যৌথভাবে উদ্ভাবিত একটি টিকার মানবদেহে প্রয়োগের চূড়ান্ত ধাপের কাজ আরম্ভ হয়েছে।
ব্রিটেন ও চীনেও সম্ভাব্য টিকাগুলো উদ্ভাবনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||