| ২২ আগস্ট ২০২০ | ২:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 636 বার
ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবিতে আরও বিচ্ছিন্ন হয়ে পড়লো মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ দেশই তাদের এই দাবির ঘোর বিরোধিতা প্রকাশ করেছে। তারা বলছে, দুই বছর আগের পারমাণবিক চুক্তির আওতায় গৃহীত একটি প্রক্রিয়া ব্যবহার করে ওয়াশিংটনের এই পদক্ষেপ অকার্যকর।
ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবিতে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছিলেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও। ৩০ দিনের মধ্যে চিঠির জবাব পাওয়া যাবে। তবে তাদের এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে জাতিসংঘের কাছে চিঠি লিখেছে নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ। কেবল আমেরিকা তাদের পাশে পেয়েছে ডোমিনিকান রিপাবলিক।
১৩টি দেশ বলছে, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে দেশটি এই সমঝোতা বা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ধারাগুলো ব্যবহারের অধিকার হারিয়েছে।
তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলাদা চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে। চীন এবং রাশিয়াও বলেছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানোর কোনও অধিকার যুক্তরাষ্ট্রের নেই।
গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব উত্থাপন করেছিল তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবিতে আরও বিচ্ছিন্ন হয়ে পড়লো মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩ দেশই তাদের এই দাবির ঘোর বিরোধিতা প্রকাশ করেছে। তারা বলছে, দুই বছর আগের পারমাণবিক চুক্তির আওতায় গৃহীত একটি প্রক্রিয়া ব্যবহার করে ওয়াশিংটনের এই পদক্ষেপ অকার্যকর।
ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবিতে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছিলেন মার্কিন সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও। ৩০ দিনের মধ্যে চিঠির জবাব পাওয়া যাবে। তবে তাদের এই প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে জাতিসংঘের কাছে চিঠি লিখেছে নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ। কেবল আমেরিকা তাদের পাশে পেয়েছে ডোমিনিকান রিপাবলিক।
১৩টি দেশ বলছে, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে দেশটি এই সমঝোতা বা নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ধারাগুলো ব্যবহারের অধিকার হারিয়েছে।
তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলাদা চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে। চীন এবং রাশিয়াও বলেছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানোর কোনও অধিকার যুক্তরাষ্ট্রের নেই।
গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব উত্থাপন করেছিল তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||