| ২৭ আগস্ট ২০২০ | ১০:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 632 বার
দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বেড়েছে। ভাইরাসটির প্রাদুর্ভাব ঠেকাতে আবারো বিধিনিষেধ কঠোর করেছে দেশটি। এবার পার্লামেন্ট বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।
দেশটির ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির বৈঠকে উপস্থিত থাকা এক ফটোসাংবাদিকের করোনা শনাক্ত করা হয়েছে। ফলে বৃহস্পতিবার পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি বন্ধের ঘোষণা করেছে দেশটি। এছাড়া তার সংস্পর্শে যাওয়ায় পার্টির চেয়ারম্যান ও পার্লামেন্টের স্পিকারসহ অর্ধশতাধিক ব্যক্তি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। গত ফেব্রুয়ারির পর করোনার কারণে এই নিয়ে দ্বিতীয়বার পার্লামেন্ট বন্ধ করলো দেশটি।
দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৪১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার ক্ষমতাসীন দলের এক বৈঠকে উপস্থিত ছিলেন ওই ফটোসাংবাদিক। সেখানে উপস্থিত অর্ধশতাধিক ব্যক্তির মধ্যে ৩২ জন সাংসদ ও কর্মকর্তা ছিলেন।
ওই বৈঠক শেষে ফটোসাংবাদিক জানতে পারেন চলতি সপ্তাহে এক আত্মীয়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি যার করোনা শনাক্ত করা হয়েছে। এরপরই পরীক্ষা করান তিনি। পরীক্ষায় ফলাফল পজিটিভ আসার খবরটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাশনাল অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া তার সংস্পর্শে যাওয়া প্রত্যেককে করোনা টেস্ট করতে বলা হয়েছে।
করোনার ব্যাপক পরীক্ষা ও অ্যাডভান্সড কন্ট্রাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে করোনার প্রথম দফার সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে দেশটি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘনবসতিপূর্ণ রাজধানী সিউল ও এর আশেপাশের অঞ্চলগুলোতে ফের প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||