• শিরোনাম

    বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের অনুমতি

    | ০৩ সেপ্টেম্বর ২০২০ | ১০:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 484 বার

    বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের অনুমতি

    অবশেষে বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তবে প্রবেশের ক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত। এমনটাই জানিয়েছে সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি।

    তবে কবে থেকে সৌদিতে প্রবেশ করা যাবে তার নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

    এই তালিকায় বাংলাদেশ থাকলেও নেই পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

    ২৫ দেশের তালিকায় বাংলাদেশ ছাড়া আর যারা আছেন- সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিসর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিউপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া।

    যে শর্তগুলো জারি করা হয়েছে তা হলো-
    – সৌদি আরব ভ্রমণ করতে হলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে একটি ফরম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।

    – ভ্রমণ করার সাত দিন আগে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। মূলত পিসিআর দেয়ার চার দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিন দিন পর পর্যন্ত।

    – সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্বালনা অ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

    – অবশ্যই আসার আট ঘণ্টার মধ্যে টাটামন অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।

    – কোভিড-১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

    – টাটামন অ্যাপের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    সৌদি আরবে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে করোনাভাইরাস মহামারি। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে ধারাবাহিকভাবে আক্রান্ত-মৃত্যুর হার কমার বিপরীতে বেড়েছে সুস্থতার হার।

    সূত্র : সৌদি গ্যাজেট

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক