• শিরোনাম

    ১৫০ ‘মডেল’ নিয়ে মালদ্বীপে সৌদি যুবরাজ

    | ০৬ সেপ্টেম্বর ২০২০ | ৪:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 1256 বার

    ১৫০ ‘মডেল’ নিয়ে মালদ্বীপে সৌদি যুবরাজ

    সৌদি আরবের ডি-ফ্যাক্টো লিডার যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিলাসী জীবনযাপন নিয়ে ব্যাপক আলোচানার সৃষ্টি হয়েছে। সম্প্রতি তার বিলাসিতা নিয়ে একটি বইও প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, ১৫০ জন ‘মডেল’ নিয়ে মনোরঞ্জনের জন্য মালদ্বীপে পার্টি করতে গিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান।

    ২০১৫-র জুলাইতে সৌদি আরবের যুবরাজ মালদ্বীপে একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন। তখন তার বয়স ছিল ২৯। এই পার্টির জন্য মালদ্বীপের ভেলা রিসোর্ট এক মাসের জন্য প্রায় ৫০ মিলিয়ন ডলার অর্থে বুক করা হয়েছিল। ‘ব্লাড এন্ড অয়েল: মোহাম্মদ বিন সালমান রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার’ নামক বইটিতে এমনটাই বলা হয়।

    গোপনীয়তা নিয়ে সৌদি যুবরাজ এতটাই খুঁতখুতে ছিলেন যে, রিসোর্টে ক্যামেরা যুক্ত মোবাইল নিয়ে যাওয়াই নিষিদ্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত র‌্যাপার পিটবুল ও দক্ষিণ কোরিয়ার পপ তারকা সাইও সেখানে এসেছিলেন।

    সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পার্টিতে নাকি জেনিফার লোপেজ ও শাকিরার মতো তারকাদেরও আসার কথা ছিল। এই পার্টির জন্য তখন বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল।

    জানা গেছে, এই পার্টির জন্য ১৫০ জন মডেল ওই রিসোর্টে ছিলেন। রাশিয়া, ব্রাজিল সহ অন্যান্য দেশ থেকে এই মডেলরা এসেছিলেন। তাদের প্রথমে ক্লিনিকে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা হয়, কোনও রকম যৌন রোগ রয়েছে কিনা। যুবরাজের বন্ধুদের সঙ্গে পুরো একমাস কাটানোর কথা ছিল ওই মডেলদের।

    সৌদি যুবরাজ এসেছিলেন তার সুবিশাল ৪৩৯ ফুটের জাহাজ নিয়ে। তবে সে সময় মালদ্বীপের একটি প্রকাশনে এই পার্টির খবর ফাঁস হয়ে যায়। সেজন্য যে পার্টির এক মাস চলার কথা, তা এক সপ্তাহেই শেষ হয়ে যায়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক