| ১১ সেপ্টেম্বর ২০২০ | ৯:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 428 বার
লাদাখ সীমান্তে চীনের সাথে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারত ও জাপানের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে রসদ সরবরাহ ও বিভিন্ন ধরনের পরিষেবা আদানপ্রদান করতে পারবে দুই দেশের বাহিনী। ভারত ও জাপানের সেনাবাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে।
আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর কাছেই এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাপানের সেল্ফ-ডিফেন্স ফোর্স ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর পোশাকি নাম ‘অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং এগ্রিমেন্ট’।
ভারতীয় প্রতিরক্ষা সচিব অজয় কুমার ও জাপানি রাষ্ট্রদূত সাতোশি সুজুকি চুক্তিতে স্বাক্ষর করলেন। প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই চুক্তির মধ্যেই জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্র : হিন্দুস্তান টাইমস ও বর্তমান
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||