• শিরোনাম

    ধ’র্ষ’কদের প্রকাশ্য ফাঁ’সি চান ইমরান খান !

    | ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৯:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 476 বার

    ধ’র্ষ’কদের প্রকাশ্য ফাঁ’সি চান ইমরান খান !

    ধর্ষক ও শিশু নিপীড়কদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়া যেতে পারে বলে মত প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ৯২ নিউজ নামের একটি টেলিভিশন চ্যানেলের হার্ড টক পাকিস্তান অনুষ্ঠানে তিনি এ মত প্রকাশ করেন।

    পাক প্রধানমন্ত্রী জানান, তিনি ধর্ষকদের শাস্তির ব্যাপারে মন্ত্রিসভায় আলোচনা করেছেন।

    তিনি বলেন, ‘আমি মনে করি তাকে (ধর্ষক) প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। ধর্ষক ও শিশু নিপীড়ককে প্রকাশে ফাঁসিতে ঝোলানো উচিত। আপনারা প্রকৃত পরিসংখ্যান জানেন না। কারণ এটি জানানো হয় না। লোকজন ভয় বা লজ্জার কারণে প্রকাশ করে না, নারীরা লজ্জা পান, কেউ জানাতে চান না।’

    ইমরান খান অবশ্য জানিয়েছেন, প্রকাশ্যে ফাঁসি দেওয়া আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। এর পরিবর্তে ধর্ষক ও শিশু নিপীড়কদের রাসায়নিকভাবে বা অপারেশনের মাধ্যমে খোজা করে দেওয়া যেতে পারে যাতে তারা ভবিষ্যতে আর কিছু করতে না পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ১৩ ফেব্রুয়ারি ২০১৯

    ২৩ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক