| ০১ অক্টোবর ২০২০ | ১১:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 344 বার
কুয়েতের নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন ৮৩ বছর বয়সী শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহ। বুধবার দেশটির পার্লামেন্টে তিনি শপথ নেন।
পার্লামেন্টে দেওয়া ভাষণে শেখ নাওয়াফ বলেছেন, ‘আজ আমাদের দেশ জটিল পরিস্থিতির মুখোমুখি এবং বিপজ্জনক চ্যালেঞ্জগুলো কেবল অতিক্রম করা যাবে… একত্রিত হয়ে এবং একসঙ্গে কঠোর পরিশ্রমের মাধ্যমে।’ শপথ অনুষ্ঠানের পর শেখ নাওয়াফ তার ভাইয়ের জানাজায় অংশ নেন।
মঙ্গলবার ৯১ বছর বয়সে মারা যান কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ। উত্তরসূরি হিসেবে শেখ সাবাহ তার ভাই যুবরাজ শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর নাম ঘোষণা করেছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||