| ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 153 বার
জাপান সারা দেশ জুড়ে চিকিৎসা কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সেবা কর্মীদের টিকাদান শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার এবং জার্মান অংশীদার বিয়োনটেকের উদ্ভাবিত টিকা ১০০টি হাসপাতালে প্রায় ৪০,০০০ স্বাস্থ্য সেবা কর্মীকে দেয়া হবে।
টোকিও’র জাতীয় চিকিৎসা কেন্দ্রের কর্মীরা বুধবার টিকা নিতে শুরু করেছেন। তিন সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ তারা পাবেন। চিকিৎসা কেন্দ্রের প্রায় ৮০০ কর্মী টিকা দেয়া লোকজনের প্রথম দলের অংশ হবেন।
স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ প্রতিমন্ত্রী ইয়ামামোতো হিরোশি বলেছেন জাপানের লোকজন যেন যত দ্রুত সম্ভব নিশ্চিন্তে টিকা নিতে পারেন তা নিশ্চিত করে নিতে মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা কর্মী ও স্থানীয় সরকার সমূহের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং এদের মতামত শুনবে।
জ্বরের মত কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কি না তা পরীক্ষা করে দেখতে প্রথম দলের ২০,০০০ লোকজনের উপর টিকার দ্বিতীয় ডোজ এরা পাওয়ার পর চার সপ্তাহের পর্যবেক্ষণ চালানোর পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় করছে। পর্যবেক্ষণের ফলাফল মন্ত্রণালয় নিয়মিতভাবে প্রকাশ করবে।
অবশিষ্ট ৩৭ লক্ষ স্বাস্থ্য সেবা কর্মীকে মার্চ মাসের মাঝামাঝি থেকে টিকা দেয়া শুরুর প্রস্তুতি মন্ত্রণালয় নিচ্ছে। ৬৫ বছর এবং বেশি বয়সের বৃদ্ধ নাগরিকদের এপ্রিল মাস থেকে টিকা দেয়া শুরুর পরিকল্পনা মন্ত্রণালয় করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||