| ১৬ মার্চ ২০১৯ | ৭:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 2766 বার
টোকিও ভিত্তিক একটি বিশ্ববিদ্যালয়ে, চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় ৭শ বিদেশী ছাত্র পড়াশোনা ছেড়ে দিয়ে অথবা নিখোঁজ হয়ে গেছে।
টোকিও সমাজকল্যাণ বিশ্ববিদ্যালয়, ভিয়েতনাম এবং নেপালসহ অন্যান্য দেশের ছাত্ররা গতবছর এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় ত্যাগ অথবা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানায়।
এসকল ছাত্র, সারাদেশে বিশ্ববিদ্যালয়ের চারটি ক্যাম্পাসের মধ্যে অন্যতম টোকিওর কিতা ওয়ার্ডে অবস্থিত ক্যাম্পাসে সংযুক্ত ছিল।
বিশ্ববিদ্যালয়টির প্রায় ৫ হাজার বিদেশী ছাত্রের মধ্যে, অধিকাংশদের জাপানে পড়াশোনা এবং গবেষণা করার জন্য ছাত্র ভিসা রয়েছে।
বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তারা, কিছু সংখ্যক ছাত্রের পড়াশোনা ছেড়ে দেয়া বা নিখোঁজ হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। তাঁরা, সমস্যাটি মোকাবিলার লক্ষ্যে পদক্ষেপ জোরদার করবেন বলে জানান।
জাপানের শিক্ষা ও আইন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়টিতে একটি তদন্ত পরিচালনার পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||