| ০৭ এপ্রিল ২০১৯ | ১১:৩৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 3512 বার
জাপান সরকার, একটি নতুন আইনের আওতায় কর্ম ভিসা পেতে প্রয়োজনীয় পরীক্ষার জন্য বিপুল সংখ্যক বিদেশী নাগরিক নিবন্ধন করেছে বলে জানিয়েছে।
চলতি মাসের ১ তারিখে কার্যকর হওয়া আইনটির আওতায়, ১৪টি দক্ষ পেশায় বিপুল সংখ্যক বিদেশী নাগরিকদের কর্ম ভিসা প্রদান করা হবে।
ভিসা পাওয়ার শর্তের মধ্যে, জাপানী ভাষায় কথোপকথনের পাশাপাশি পেশাগত দক্ষতার পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।
আগামী ২৫শে এপ্রিল টোকিও ও ওসাকায়, রেস্তোরাঁ শিল্পের জন্য প্রথমবারের মত পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে।
প্রথম দিনে নির্ধারিত সীমার প্রায় ৩ গুন, প্রায় ১ হাজার জন পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। বিদেশী কর্মী নিয়োগে ইচ্ছুক জাপানি কোম্পানিগুলো, আবেদনের সংখ্যার সীমা অত্যন্ত কম বলে উল্লেখ করে।
বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জাপানের কৃষি মন্ত্রণালয় ২৬শে এপ্রিল আরও একটি পরীক্ষা নেয়ার পদক্ষেপ গ্রহণ করে। মন্ত্রণালয়, আগামী জুন মাসে বেশ কয়েকটি শহরে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে।
আতিথেয়তা শিল্পের জন্য আগামী ১৪ই এপ্রিল ৭টি শহরে অনুষ্ঠিতব্য পরীক্ষায় প্রায় ৭শ প্রার্থী অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে। প্রায় সবগুলো পরীক্ষা কেন্দ্রের ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেছে।
জাপান পর্যটন সংস্থা, এত বেশী সংখ্যক আবেদন পাওয়ার প্রত্যাশা না করায় এখন আরও বেশী বার এই পরীক্ষা নেয়ার বিষয় বিবেচনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||