| ২৩ অক্টোবর ২০২০ | ৬:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 393 বার
জাপানের জাতীয় পর্যটন সংগঠন হিসাব করেছে যে সেপ্টেম্বর মাসে ১৩,৭০০ জন বিদেশি জাপানে প্রবেশ করেছেন। ছয় মাসের মধ্যে এই সংখ্যা প্রথমবারের মত ১০ হাজার ছাড়িয়ে গেলেও এক বছর আগের হিসাবের চাইতে তা ৯৯.৪ শতাংশ কম।
এরা প্রধানত এসেছেন এশিয়ার বিভিন্ন দেশ থেকে, যার মধ্যে চীন থেকে আসেন ৩,০০০, ভিয়েতনাম থেকে ২,৭০০, দক্ষিণ কোরিয়া থেকে ১,৪০০ এবং থাইল্যান্ড থেকে ১,০০০ জন। এদের অধিকাংশ করোনাভাইরাস বিস্তারের আগে জাপানে বসবাস করা বিদেশি ছাত্র এবং কারিগরি শিক্ষার্থী বলে মনে করা হয় এবং জাপানে তারা পুন:প্রবেশ করেন।
সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সাথে ব্যবসা সংক্রান্ত ভ্রমণ ইতিমধ্যে পুনরায় চালু হয়েছে। তবে বিশেষ করে ইউরোপে করোনাভাইরাস সংক্রমণ এখন আবারও বৃদ্ধি পাচ্ছে এবং বিদেশি পর্যটকদের আপাতত জাপানে আসার সম্ভাবনা তেমন নেই।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||