| ০৯ নভেম্বর ২০২০ | ৯:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 391 বার
সৌদি আরবের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রায় ২২ লাখ বাংলাদেশি অভিবাসীকে সহজে ও দ্রুত সেবা দিতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
সৌদি আরবের হাইল প্রদেশে দূতাবাস আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রোববার (০৮ নভেম্বর) সৌদির বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্থানীয় বাংলাদেশি অভিবাসীরা গণশুনানিতে অংশ নেন। দূতাবাস করোনাভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে গত ৬ ও ৭ নভেম্বর হাইলে বসবাসরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেয়।
এ সময় জাবেদ পাটোয়ারী প্রাবাসীদের কথা শোনেন এবং যেকোনো সেবা দ্রুততম সময়ে দেওয়ার বিষয়ে দূতাবাস সচেষ্ট রয়েছে বলে জানান।
রাষ্ট্রদূত প্রবাসীদের বলেন, সৌদি আরবের বিভিন্ন প্রান্তে প্রবাসীদের পাসপোর্ট নবায়নসহ অন্য কনস্যুলার সেবা দেওয়ার জন্য প্রবাসী সেবা কেন্দ্র খোলা হয়েছে। যেখানে প্রবাসীরা সহজেই সপ্তাহের যেকোনো সময় সেবা গ্রহণ করতে পারছেন। যাতে প্রবাসীদের সময় ও অর্থের সাশ্রয় হচ্ছে। এছাড়া বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের কনস্যুলার টিমও সেবা দেওয়া অব্যাহত রেখেছে।
এ সময় জাবেদ পাটোয়ারী প্রবাসীদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সততা ও নিষ্ঠার মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বাড়ানোর আহ্বান জানান। তিনি প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখারও আহ্বান জানান।
রাষ্ট্রদূত কনস্যুলার সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাজের সুযোগ-সুবিধা, পরিবেশ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। গণশুনানিতে দূতাবাসের কাউন্সেলর হুমায়ূন কবির, কাউন্সেলর নুরুল ইসলাম, প্রথম সচিব শফিকুল ইসলাম ও সোনালী ব্যাংকের প্রতিনিধি জসীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
গণশুনানি ছাড়াও রাষ্ট্রদূত হাইলে অবস্থিত প্রবাসী সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রবাসীদের আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ দেন। প্রবাসী সেবা কেন্দ্রে সেবা নিতে আসা বাংলাদেশি অভিবাসীরা ও সৌদি নাগরিক যারা তাদের অধীনে কর্মরত গৃহকর্মীসহ অন্য বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট নবায়ন করতে আসছেন তারাও সন্তোষ প্রকাশ করেন। পাসপোর্ট নবায়ন করতে আসা সেবা প্রার্থীরা মোবাইলে মেসেজের মাধ্যমে আপডেট জানতে পারায় দূতাবাসকে ধন্যবাদ দেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||