| ১৭ ডিসেম্বর ২০১৯ | ১:৩১ অপরাহ্ণ | পড়া হয়েছে 765 বার
প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে খুব শিগগিরই জর্ডানের আকাবায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কনস্যুলার সেবা পাবেন বাংলাদেশিরা। প্রতি মাসের নির্দিষ্ট দিনে আকাবায় গিয়ে কন্স্যুলার সেবা প্রদান করার উদ্যোগ নিয়েছে আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের নব নিযুক্ত প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. বশির বলেন, ‘আকাবাতে বিভিন্ন পোশাক কারখানায় ১০ হাজারেরও অধিক বাংলাদেশি কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নারী শ্রমিক। আম্মান থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার পথ আকাবার। দূতাবাসে এসব কর্মীরা কোনো প্রয়োজনীয় কাজে আসলে এক দিনের বেতন কেটে নেয় মালিকপক্ষ। এমন কি চাকরি হারানোর মত শঙ্কাও থাকে তাদের। বিষয়টি বিবেচনা করে দূতাবাস খুব শিঘ্রই আকাবাসহ দূরবর্তী অন্যান্য শহরে নির্দিষ্ট সময় অন্তর দূতাবাসের কনস্যুলার টিম কার্যক্রম শুরু করবে।’
কনস্যুলার সবার মধ্যে পাসপোর্ট নবায়নসহ বাংলাদেশিদের নানা ধরনের সহযোগিতা দেওয়া হবে। বাংলাদেশ দূতাবাসকে জনবান্ধব দূতাবাসে পরিণত করতে এম উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তবে ঠিক কবে থেকে এ সেবা প্রদান করা হবে তা জানানো হয়নি। তবে অতিদ্রুত এ কার্যক্রম শুরু করতে চায় বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||