| ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে 46 বার
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও অন্যরা যোগসাজশে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নাটক সাজিয়ে আটক করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছে দলটি।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘‘একদল লোক রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করছে, এদেরকে জাতি চিহ্নিত করবে।’’
তিনি বলেন, ‘‘ঢাকা বিমানবন্দর থেকে ঠাকুরগাঁওয়ে এই টাকা বহন করার অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে আটক করেছে।’’
এহসানুল মাহবুব জুবায়ের জানান, ‘‘শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ বলেছেন—‘কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই।’’
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||