• শিরোনাম

    আনুষ্ঠানিকভাবে টোকিও অলিম্পিক শুরু

    | ২৫ জুলাই ২০২১ | ৯:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 212 বার

    আনুষ্ঠানিকভাবে টোকিও অলিম্পিক শুরু

    দীর্ঘ প্রতীক্ষিত টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে এই ক্রীড়ানুষ্ঠান এক বছরের জন্য স্থগিত করা হয়।

    কঠোর ভাইরাস প্রতিরোধী বিধিনিষেধ অনুসরণের মাধ্যমে প্রায় ২শটি দেশ ও ভূখণ্ডের ১১ হাজারেরও বেশি ক্রীড়াবিদ রেকর্ড ৩৩টি খেলার প্রতিযোগিতায় অংশ নিতে দলে দলে জাপানে আসছেন।

    গতকাল শুক্রবার সন্ধ্যায়, বৈশ্বিক মহামারী সত্ত্বেও প্রস্তুতি নেয়াকালীন নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া ক্রীড়াবিদদের জন্য উৎসর্গীকৃত একটি পরিবেশনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।

    ক্রীড়াবিদরা মুখের মাস্ক পরেছিলেন এবং তাদের হেঁটে অগ্রসর হওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছিল। লৈঙ্গিক সমতার বিষয়টি প্রতীকীভাবে উপস্থাপন করতে, একজন নারী ও একজন পুরুষ ক্রীড়াবিদ দিয়ে পতাকা বহনের জন্য সবগুলো দলকে উৎসাহ দেয়া হয়েছিল।

    রিও ডি জানেইরো’র পর দ্বিতীয়বারের মত গ্রীষ্মকালীন এই গেমসে শরণার্থীদের নিয়ে গঠিত একটি দল অংশ নিচ্ছে।

    রাশিয়ার ক্রীড়াবিদরা রুশ অলিম্পিক কমিটির প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন। পদ্ধতিগত ডোপিং’এর ইতিহাস থাকায় প্রধান আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে নিজেদের ক্রীড়াবিদ পাঠানোর ক্ষেত্রে দেশটির উপর নিষেধাজ্ঞা রয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানটির পাশাপাশি অধিকাংশ প্রতিযোগিতাই দর্শকবিহীন অনুষ্ঠিত হচ্ছে।

    টেনিস তারকা ওসাকা নাওমি অলিম্পিকের শিখা প্রজ্বলনের আগে সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন।

    ভেন্যুগুলোর ভেতরে এবং বাইরে কঠোর ভাইরাস প্রতিরোধী পদক্ষেপের আওতায় ৮ই আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক