| ১৭ ডিসেম্বর ২০১৯ | ১:৪২ অপরাহ্ণ | পড়া হয়েছে 789 বার
মালয়েশিয়া সরকারের চলমান ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় দেশে ফিরতে প্রবাসী কর্মীদের জন্য বিমান টিকিটের মূল্যে দুই হাজার ভর্তুকি দেওয়া হয়েছে।
এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে ইচ্ছুক অবৈধ কর্মীদের এ সুবিধা দেয়া হবে।এ ছাড়া বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তাদের টিকিটে জনপ্রতি ১০ হাজার টাকা করে ভর্তুকি দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে,মালয়েশিয়া সরকারের দেওয়া ব্যাক ফর গুড কর্মসূচির আওতায় অনিয়মিত কর্মীদের নিজ দেশে ফিরতে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য গত ২৯ নভেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে একটি চিঠি দেন হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম।
হাইকমিশনারের চিঠির পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবের মধ্যে আলোচনা হয়। এরপর ওই সিদ্ধান্ত নেয়া হয় বলে ১০ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জিব কুমার দেবনাথ স্বাক্ষরিত একটি নোটিশে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কুয়ালালামপুর টু ঢাকা ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির সুবিধা নিয়ে দেশে ফিরতে বাংলাদেশ সরকার ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ বিমানের ১৬টি ফ্লাইটের ব্যবস্থা করেছে।
এই ১৬টি ফ্লাইটের মাধ্যমে যাত্রীরা ১২ হাজার টাকা ভর্তুকি পাবেন। অন্য এয়ারলাইন্স এ গেলে কর্মীরা এ সুবিধা পাবে কি না বিষয়টি জানা যায়নি। তবে ব্যাক ফর গুড নিয়ে দেশে ফিরে যেতে যারা অন্য এয়ারলাইন্সে টিকিট কেটেছেন, তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রিজেন্ট এয়ারওয়েজ, ইউএস বাংলা, মালিন্দো এয়ারলাইন্স থেকে অনেক বাংলাদেশি টিকিট ক্রয় করেছেন। এসব টিকিট ভর্তুকির আওতায় আসবে কি না তা এখনো পরিষ্কার নয়।
ফ্লাইটের টিকিট কাটতে কোনো সমস্যা হলে হাইকমিশনের নিম্ন নম্বরে যোগাযোগ করুন
৬০১২২৯০৩২৫২, +৬০১২২৯৪১৬১৭, +৬০১২৪৩১৩১৫০ এবং বিমান অফিস +৬০১২২৭৩৬৬৭৬।
উল্লেখ্য, ব্যাক ফর গুড কর্মসূচি হলো অবৈধ বাংলাদেশিদের নিজ দেশে ফিরে যেতে মালয়েশিয়ার সরকারের দেওয়া একটি সুযোগ। এই সুযোগের আওতায় মোট ১ লাখ ২ হাজার ৬১৮ অবৈধ অভিবাসী অংশ নেন। যারা এসব ফ্লাইটে দেশে ফিরে আসবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||