| ২২ আগস্ট ২০২১ | ১:২০ অপরাহ্ণ | পড়া হয়েছে 858 বার
করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সৃষ্ট চিকিৎসা সংকটের আবর্তে থাকা জাপানের রাজধানীতে, আগামী মঙ্গলবার টোকিও প্যারালিম্পিক ক্রীড়ানুষ্ঠান শুরু হবে।
গতকাল শুক্রবার পর্যন্ত, টোকিওতে সাত দিনের নতুন সংক্রমণের গড় গত ২৩শে জুলাই অলিম্পিক শুরু হওয়ার দিন থেকে ৩.৪ গুণ বেশি।
গুরুতর রোগীর সংখ্যা চারগুণ বেড়েছে এবং বাড়িতে বিচ্ছিন্ন থাকা সংক্রামিত ব্যক্তির সংখ্যা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা, এটিকে একটি “অনিয়ন্ত্রিত, বিপর্যয়-পর্যায়ের জরুরি পরিস্থিতির” দিকে দিকনির্দেশ করছেন।
গতকাল শুক্রবার টোকিওর গভর্নর কোইকে ইউরিকো বলেন, তিনি এই ক্রীড়ানুষ্ঠান আয়োজনের বিষয়ে জনসাধারণের বোধগম্যতা অর্জনের প্রত্যাশা করছেন। তবে, মহানগর সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন এটি অর্জন করা কঠিন হবে।
তারা উল্লেখ করেন যে, বাসিন্দাদের বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে হয় বন্ধ নতুবা তাদের কার্যক্রমের সময় কমিয়ে আনতে বলা হয়েছে।
নীতিগতভাবে, প্যারালিম্পিক কোন দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে। স্কুলের শিক্ষার্থীরা অবশ্য একটি বিশেষ কর্মসূচির আওতায় উপস্থিত থাকতে পারবে। তবে, রাজধানীর শিক্ষা বোর্ড প্রধানত এই পরিকল্পনার বিরোধী।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারী সামাল দেয়ার লক্ষ্যে টোকিও এখন চতুর্থবারের মত জরুরি অবস্থার অধীনে রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||