• শিরোনাম

    জয় দিয়েই বিশ্বকাপ শুরু বাংলাদেশের

    | ২৪ অক্টোবর ২০২২ | ৩:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 143 বার

    জয় দিয়েই বিশ্বকাপ শুরু বাংলাদেশের

    সাম্প্রতিক বাজে পারফরম্যান্স থেকে শুরু করে শেষ ওভারের আশংকা- সবকিছুকে পাশ কাটিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় তুলে নিলো বাংলাদেশ। সুপার টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে ৯ রানে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলো টিম টাইগার্স।

    প্রথম পর্বে তিন ম্যাচ খেলে সুপার টুয়েলভে ওঠা নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৪৪ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে ১৩৫ রানেই শেষ হয়ে যায় ডাচদের ইনিংস। ৯ রানে ম্যাচ জিতেই বিশ্বকাপ মিশন শুরু করে সাকিব আল হাসানের দল।

    হোবার্টে বাংলাদেশের প্রথম ম্যাচে ছিল বৃষ্টির শঙ্কা। সেই বৃষ্টি ম্যাচের ভেতর বাগড়া দিয়েছে দুই দুই বার। তবে তাতেও আটকানো যায়নি বাংলাদেশের জয়। দুই দলের দুই ইনিংসেই দুইবার বৃষ্টি বাঁধায় বন্ধ হয়েছে ম্যাচ। তবে দুইবারই আবার কিছু সময়ের ভেতরই শুরু হয় খেলা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক