| ১৮ এপ্রিল ২০২০ | ৩:৫১ অপরাহ্ণ | পড়া হয়েছে 963 বার
জাপানের অভিবাসন কর্তৃপক্ষ বিদেশি কারিগরী প্রশিক্ষণার্থী এবং অন্যান্য কর্মীদের জন্য করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে চাকরি খুঁজে পেতে সাহায্য করার পরিকল্পনা করেছে।
অভিবাসন সেবা এজেন্সি জানাচ্ছে, উৎপাদন ও পর্যটন শিল্পের অবনতিশীল ব্যবসা-বাণিজ্য বিদেশি প্রশিক্ষণার্থীদের ইন্টার্নশিপ কর্মসূচিকে ব্যাহত করছে।
তারা এও জানাচ্ছে, বিশেষ দক্ষতার জন্য একটি নতুন ভিসা ক্যাটাগরিতে পড়া অন্যান্য বিদেশি কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে।
এজেন্সির কর্মকর্তারা সরকারি অফিস ও শিল্প সংস্থার এ ধরনের কর্মীদের এবং বেতন, জীবনধারণের জন্য সহযোগিতা ও অন্যান্য বিষয় সংক্রান্ত শর্তাবলী পূরণ করা কোম্পানির অনুরূপ কর্মীদের জন্য তথ্য সরবরাহের পরিকল্পনা করছে।
নতুন চাকরিতে যোগদানের জন্য জাপানে আসা বিদেশি কর্মীরা তাদের এখানে থাকার মেয়াদ এক বছর পর্যন্ত বর্ধিত করে নিতে পারবেন। এই কর্মসূচি আগামী সোমবার থেকে শুরু হবে।
কর্মকর্তারা বলছেন, যেসব প্রশিক্ষণার্থী ইন্টার্নশিপ কর্মসূচি সম্পন্ন করেছেন কিন্তু দেশে ফিরতে পারছেন না তাদের জন্য সহযোগিতা শিথিলভাবে সম্প্রসারণ করা হবে। চাকরির প্রস্তাব বাতিল হয়ে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের সাহায্য করার পরিকল্পনাও তারা করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||