• শিরোনাম

    শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতকালে আহত খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল

    | ২৭ ডিসেম্বর ২০২৫ | ৪:৪৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 55 বার

    শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতকালে আহত খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল

    শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি বহরে অংশ নিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
    দলীয় সূত্রে জানা যায়,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত কর্মসূচিতে অংশ নেন জননেতা রকিবুল ইসলাম বকুল। জিয়ারত শেষে ফেরার পথে গাড়ি বহরের ভিড়ের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে তিনি পায়ে আঘাত পান।
    আহত হওয়ার পরপরই তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা তাকে আপাতত পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
    এদিকে, রকিবুল ইসলাম বকুলের আহত হওয়ার খবরে খুলনা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক