| ৩১ জুলাই ২০২১ | ২:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 679 বার
টোকিও অলিম্পিকে জুডোর ম্যাটে জাপানিদের শিরোপা জয় অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার পুরুষ ও মহিলা উভয় প্রতিযোগিতায় আরও দুটি স্বর্ণপদক জয় করেছে জাপান।
এই নিয়ে পর পর ছয় দিন জাপানি জুডো প্রতিযোগীরা পোডিয়াম অলংকৃত করার সুযোগ পেলেন।
মহিলাদের ৭৮ কিলোগ্রাম ক্যাটাগরিতে চূড়ান্ত পর্বের খেলায় জাপানের হামাদা শোরি ফ্রান্সের মাদোরেনু মারঙ্গাকে পরাজিত করেন। লড়াই শুরু হওয়ার মাত্র ৬৯ সেকেন্ডের মধ্যে হামাদা প্রতিপক্ষকে ধরাশায়ী করে ইপ্পনের মাধ্যমে জয়লাভ করেন।
পুরুষদের ১০০ কিলোগ্রাম ক্যাটাগরিতে উলফ অ্যারন দক্ষিণ কোরিয়ার চো গু হামকে গোল্ডেন স্কোর ইপ্পনে পরাজিত করেন। এক্ষেত্রে তার তীব্র ও-উচি-গারি কৌশলের বিরাট অবদান রয়েছে।
উলফ তার দুই হাঁটুতে অস্ত্রোপচারের ধাক্কা সামলে ২০০০ সালের সিডনি অলিম্পিকের পর এই প্রথমবারের মত পুরুষদের ১০০ কিলোগ্রাম ক্যাটাগরিতে জাপানের জন্য স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||