• শিরোনাম

    অলিম্পিক সংশ্লিষ্ট ছয়জনের স্বীকৃতি প্রত্যাহার

    | ০৩ আগস্ট ২০২১ | ১০:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 714 বার

    অলিম্পিক সংশ্লিষ্ট ছয়জনের স্বীকৃতি প্রত্যাহার

    টোকিও অলিম্পিকের আয়োজকদের ভাষ্যানুযায়ী, করোনাভাইরাস প্রতিরোধী বিধিনিষেধ লঙ্ঘনের জন্য অলিম্পিকের সঙ্গে সংশ্লিষ্ট ছয় জনের স্বীকৃতি বাতিল করা হয়েছে।

    আজ রবিবার টোকিও অলিম্পিকের আয়োজক কমিটি সাংবাদিকদের জানান যে, স্বীকৃতি বাতিল করা ছয়জনের মধ্যে পুরুষদের জুডোতে রৌপ্য পদক বিজয়ী জর্জিয়ার দুজন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁরা বিনা অনুমতিতে ক্রীড়াবিদদের আবাসস্থল অলিম্পিক ভিলেজের বাইরে গিয়েছিলেন।

    কর্মকর্তারা বলেন, অপর চারজন হচ্ছেন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ক্রীড়া সংশ্লিষ্ট কর্মী, যারা কোকেন ব্যবহারের সন্দেহে গ্রেফতার ও অভিযুক্ত হয়েছেন।

    কর্মকর্তারা আরও জানান যে, অন্যান্য আরও ৮ জনের স্বীকৃতি সাময়িকভাবে প্রত্যাহার, ১০ জনকে কঠোরভাবে সতর্কীকরণ এবং অন্য চারজনকে কঠোর সতর্কবার্তা দেয়ার পাশাপাশি লিখিত অঙ্গীকার জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    উল্লেখ্য, টোকিও ২০২০ প্লেবুকে অলিম্পিকে সকল অংশগ্রহণকারীর জন্য সংক্রমণ-প্রতিরোধী নির্দেশনার উল্লেখ রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ২৫ জুলাই ২০২০

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক